খেজুরতলা বীচ

চট্টগ্রাম

চট্টগ্রামের সাগর সৈকতের মধ্যে খেজুরতলা বিচ (Khejurtala Sea Beach) সৌন্দর্য্যপ্রেমীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। খেজুরতলা বিচের প্রকৃত রূপ অনুভব করতে হলে ভোর কিংবা বিকেল বেলায় এখানে যেতে হবে। নেভাল পরিবেশ, জেলেদের কাজকর্মের ব্যস্ততা বা সবুজ ঘাসে আচ্ছাদিত বাঁধে হেঁটে হেঁটে খেজুরতলা বিচের বৈচিত্র্য উপভোগ করতে পারবেন এবং কাটিয়ে দিতে পারবেন এক অপূর্ব বিকেল।

এছাড়া, সাগরপাড়ের জেলেদের সংগ্রামী জীবনও কাছ থেকে দেখতে চাইলে খেজুরতলা বিচের দক্ষিণে অবস্থিত জাইল্লাপাড়া বিচে যেতে পারেন। ভোরবেলায় জেলে পাড়ায় গেলে তাজা ইলিশ বা অন্যান্য সামুদ্রিক মাছ কিনে আনতে পারবেন।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে চট্টগ্রামে যাওয়া যায়। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি পরিবহনগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায়। বাসের ভাড়া ৬৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্টগ্রাম মেইল ইত্যাদি ট্রেনগুলোতে চেপে যেতে পারবেন। এছাড়া, ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে ফ্লাইটও রয়েছে।

চট্টগ্রাম শহরের যেকোনো জায়গা থেকে ষ্টীলমিল বাজারে এসে ইজিবাইক বা রিকশায় চেপে দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত খেজুরতলা বিচে পৌঁছানো যাবে।

কোথায় থাকবেন

চট্টগ্রাম শহরে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। উদাহরণস্বরূপ:

  • হোটেল প্যারামাউন্ট (রুম ভাড়া ৮০০ টাকা থেকে ১৮০০ টাকা)
  • হোটেল পার্ক (রুম ভাড়া ৫০০ থেকে ১৫০০ টাকা)
  • হোটেল অবকাশ (রুম ভাড়া ১২০০ থেকে ২০০০ টাকা)
  • হোটেল লর্ডস ইন (রুম ভাড়া ২০০০ থেকে ৭০০০ টাকা)
  • হোটেল সিলমুন (রুম ভাড়া ১৮০০ থেকে ৪০০০ টাকা)
  • গোধুলী গেস্ট ইন (রুম ভাড়া ১৮০০ থেকে ৪০০০ টাকা)
  • হোটেল এশিয়ান এসআর (রুম ভাড়া ১০০০ থেকে ২০০০ টাকা)
  • হোটেল নাবা ইন (রুম ভাড়া ৩০০০ টাকা থেকে শুরু)

এছাড়া, শহরের অন্যান্য স্থানে আরও অনেক হোটেল রয়েছে, যা আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন।

কোথায় খাবেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে আপনি হোটেল জামান-এ যেতে পারেন। মেজবানি খেতে চাইলে চকবাজারের "মেজবান হাইলে আইয়্যুন" রেস্তোরায় যেতে পারেন। এছাড়া, চট্টগ্রামে কিছু ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, যেমন বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডির নাম, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোস্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি।

খেজুরতলা বীচ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
221.02 কিমি
চট্টগ্রাম থেকে
13.83 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
964
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
পতেঙ্গা সমুদ্র সৈকত
প্রজাপতি পার্ক
জাম্বুরি পার্ক
জাতিতাত্ত্বিক জাদুঘর
পারকি সমুদ্র সৈকত
বাটালি হিল
চেরাগি পাহাড়
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
নজরুল স্কয়ার
চট্টগ্রাম চিড়িয়াখানা