পতেঙ্গা সমুদ্র সৈকত

চট্টগ্রাম

পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের একটি অন্যতম সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত, তাই সহজেই এখানে পৌঁছানো যায় এবং পর্যটকদের কাছে দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সৈকতটিকে আরো আকর্ষণীয় করার জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে। ৫ কিলোমিটার দীর্ঘ পতেঙ্গা সৈকতকে একটি আধুনিক এবং বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে, সম্পন্ন হওয়া সাজসজ্জা দর্শকদের নজর কেড়েছে।

পতেঙ্গা সমুদ্র সৈকতটি কর্ণফুলী নদী এবং সাগরের মিলনস্থলে অবস্থিত, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। বিশেষত বিকেল এবং সন্ধ্যার সময়টি খুবই উপভোগ্য। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমাণ জাহাজগুলো সৈকতের পরিবেশে একটি ভিন্ন রূপ যোগ করে। এখানে স্পীড বোটে সমুদ্রে ভ্রমণ, সী বাইক ও ঘোড়ায় সৈকতের চারপাশে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। বার্মিজ মার্কেটে কেনাকাটা এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাওয়ার সুবিধাও আছে।

পতেঙ্গা সৈকতের নিকটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটি, চট্টগ্রাম বন্দরের জেটি এবং প্রজাপতি পার্ক রয়েছে, যার ফলে আপনি একসাথে এসব স্থানগুলোও ঘুরে দেখতে পারবেন। চট্টগ্রামের পতেঙ্গা সৈকত বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান।

পতেঙ্গা যাওয়ার উপায়

পতেঙ্গা যেতে প্রথমে চট্টগ্রামে পৌঁছাতে হবে। চট্টগ্রাম থেকে সেখানে পৌঁছানোর জন্য বেশ কিছু উপায় আছে।

ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া সম্ভব। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, শ্যামলী ইত্যাদি বিভিন্ন বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের সীট ভাড়া ৯০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ট্রেনে যাত্রা করতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন রয়েছে, যেগুলোর ভাড়া ৪০৫ থেকে ১৩৯৮ টাকা পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম থেকে পতেঙ্গা

চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গা ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আপনি সিএনজি বা লোকাল বাসে পতেঙ্গা যেতে পারবেন। বাসে যাওয়ার জন্য নিউমার্কেট, রেল স্টেশন, বহদ্দারহাট ইত্যাদি স্থান থেকে বাস পাওয়া যায়।

একদিনে পতেঙ্গা ভ্রমণ

ঢাকা থেকে একদিনে পতেঙ্গা এবং অন্যান্য স্থান ঘুরে আসা সম্ভব। এজন্য রাতের ট্রেন বা বাসে চট্টগ্রাম পৌঁছে সকাল বেলা পতেঙ্গা ঘুরে, দুপুরে ফিরে আসা যায়।

খাবার ও রেস্টুরেন্ট

পতেঙ্গা সৈকতের পাশে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে ভাজাপোড়া, পেয়াজু, কাঁকড়া ভাজা, সামুদ্রিক মাছ ভাজা ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের জন্য হোটেল জামান কিংবা চকবাজারের মেজবান হাইলে আইয়্যুন রেস্তোরাঁয় যেতে পারেন।

থাকার জায়গা

পতেঙ্গায় সীমিত হোটেল থাকলেও, চট্টগ্রাম শহরের কাছে অনেক ভালো হোটেল পাওয়া যায়। আপনি বাটারফ্লাই পার্ক রিসোর্টে থাকতে পারেন, যেখানে রুম ভাড়া ৪০০০-৭০০০ টাকা। এছাড়া, চট্টগ্রাম শহরে প্যারামাউন্ট, হোটেল অবকাশ, হোটেল লর্ডস ইন ইত্যাদি বিভিন্ন হোটেল রয়েছে, যেখানে রুম ভাড়া ৮০০ থেকে ১৮০০০ টাকা পর্যন্ত হতে পারে।

পতেঙ্গা সমুদ্র সৈকত এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
224.51 কিমি
চট্টগ্রাম থেকে
16.28 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1304
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
প্রজাপতি পার্ক
খেজুরতলা বীচ
পারকি সমুদ্র সৈকত
জাম্বুরি পার্ক
জাতিতাত্ত্বিক জাদুঘর
বাটালি হিল
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
চেরাগি পাহাড়
নজরুল স্কয়ার
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি